Tuesday, June 23, 2026

থ‍াইল‍্যান্ড ওপেন বক্সিং প্রতিযোগিতায় সেমিফাইনালে ভারতের মহিলা বক্সার মণিকা

Date:

Share post:

থ‍াইল‍্যান্ড ওপেন বক্সিং ( Thailand Open Boxing) প্রতিযোগিতায় সেমিফাইনালে ভারতের মহিলা বক্সার মণিকা (Monika)। এদিন তিনি হারালেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন, ফিলিপিন্সের জোসি গাবুকোকে। ম্যাচের ফল ৪-১।

ম‍্যাচে এদিন মণিকার সামনে দাঁড়াতেই পারেনি জোসি। ২৬ বছরের মণিকার নিখুঁত পাঞ্চ এবং পায়ের দ্রুত ব্যবহারের নাস্তানাবুত হয়ে যান জোসি। শেষ পর্যন্ত মণিকার কাছে হার স্বীকার করে নেন ২০০৮ এবং ২০১২ বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। সেমিফাইনালে মণিকার সামনে ভিয়েতনামের থি দিয়েম কিয়েউ। যিনি এ দিন কোয়ার্টার ফাইনালে ‘বাই’ পেয়েছেন।

এদিকে এই প্রতিযোগিতায় সফল হয়েছেন আরও দুই ভারতীয় বক্সার। মেয়েদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন মনীষা। তিনি ৩-২ ফলে হারিয়েছেন থাইল্যান্ডের বুয়াপাকে। ছেলেদের ৮১ কেজি বিভাগের শেষ চারে পৌছেছেন আশিস কুমার। তিনি ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন থাইল্যান্ডের প্রতিপক্ষ আপিশিতকে।

আরও পড়ুন:KL Rahul: হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে দীপকের প্রশংসায় রাহুল

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...