Friday, April 3, 2026

পেট্রোপণ্যের অগ্নিমূল্য: মোদি সরকারকে ঝাঁঝালো আক্রমণ কুণালের

Date:

Share post:

ধারাবাহিকতার সাথে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। প্রতিদিন যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালাচ্ছে – চালাবে। তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদে একটাই স্লোগান “নো ভোট টু বিজেপি”। কারণ বিজেপিকে ভোট দেওয়া মানে পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে রাজ্যপাল কেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘রাজ্যপাল ঘুমোচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত টুইট করেন রাজ্যপাল কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে কোন টুইট দেখিনা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধের দাম বাড়লে টুইট দেখিনা।’ ঝালদায় বুধবার সিপিএমের ডাকা বনধকে বিজেপির সমর্থন প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, ‘বিজেপি, কংগ্রেস ও সিপিএম হাতে হাত মিলিয়ে চলছে। এটা কোনও নতুন বিষয় নয়। জনগণের দরবার থেকে প্রত্যাক্ষিত বিজেপি।’

সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। গত ১৪ দিনে ১৩ বার বাড়লো জ্বালানির দাম। মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...