Tuesday, June 23, 2026

একজনের বিয়ে ঠিক হওয়ার পরেই চরম সিদ্ধান্ত দুই বান্ধবীর

Date:

Share post:

বান্ধবীর বিয়ে ঠিকঠাক কিন্তু একে অপরকে ছেড়ে থাকবেন কীভাবে? সেই কারণেই চরম সিদ্ধান্ত নিলেন দুই বান্ধবী। একটি শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন অভিন্নহৃদয় প্রিয়াঙ্কা বর্মণ এবং দীপ্তি রায়। মৃত্যুর পর তাঁদের ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট (Suicide Note) যাতে লেখা ছিল, “সরি আমাদের ক্ষমা করে দিন। আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারব না তাই আমরা আমাদের স্বপ্নপূরণ করলাম।”

সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকায়। মৃতা প্রিয়াঙ্কা বর্মন এবং দীপ্তি রায় ছোটবেলার বন্ধু। প্রিয়াঙ্কা শিলিগুড়ি সারদামণি বিদ্যাপীঠ ও দীপ্তি মহানন্দা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। চলতি মাসেই ফাড়াবাড়ি এলাকার একটি ছেলের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল দীপ্তির। অভিযোগ, তারপর থেকেই মনকষ্টে ভুগছিলেন দুজন। সেই কথা কাউকে আর বলা হল না। আত্মহত্যার দিন দীপ্তির বাড়ি যাচ্ছি বলে প্রীয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপ্তি রায়ের বাড়িতে ঘটনাচক্রে এদিন কেউ ছিল না। অভিযোগ, বিকেল নাগাদ তার বাবা-মা বাড়ি ফিরে এসে দেখে দুজনে একটি শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন:রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ছুঁল ডিজেল, ১৪ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির

এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটিতে। অনেকেই মনে করছেন সমকামী সম্পর্কের এমন নিদারুণ পরিণতি। কারণ, সুইসাইড নোটের ধরনে দুজনের সমকামী সম্পর্কের ইঙ্গিত খুব স্পষ্ট বলেই জানা গেছে। সকলের চোখের আড়ালে কখন গভীরভাবে একে অপরকে ভালবেসে ফেলেন তাঁরা। কিন্তু এই সম্পর্কের পরিণতি কী হবে সেই আশঙ্কাতেই তাঁরা চরম সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন কিছু ঘটতে পারে ভাবতে পারেনি দুই পরিবারের কেউই।



Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...