Tuesday, June 23, 2026

রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ছুঁল ডিজেল, ১৪ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে সেঞ্চুরি ছুঁল ডিজেলও (Diesel Price)। রাজ্যের ৬ জেলায় ১০০ টাকা লিটার ডিজেল। ১৪ দিনে ১৩ বার বাড়ল জ্বালানির দাম। সোমবারের পর মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটল পেট্রোপণ্যের। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম ১১৪ টাকা ২৮ পয়সা এবং ডিজেলের (Diesel Price) দাম ৯৯ টাকা ০২ পয়সা। এছাড়াও এদিন রাজ্যের ৬ জেলা অর্থাৎ কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ারে জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে।

আরও পড়ুন: পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন থাকায় কয়েক মাসের জন্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে বিজেপি সরকার। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি মাথায় হাত সাধারণ মানুষের।



Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...