Saturday, June 27, 2026

সারদা মামলায় আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

সারদা মামলায় আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। বাজেয়াপ্ত করা স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা। চিটফান্ড মামলার তদন্তে নেমে সারদা (Saradha) গোষ্ঠীর এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। এগুলির মধ্যে রয়েছে বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কোচবিহার এবং জলপাইগুড়িতে সারদার মালিকানাধীন বা সম্পূর্ণ অর্থ দেওয়া হয়ে গিয়েছিল এমন যানবাহন, ফ্ল্যাট বা বাড়ি এবং বাংলো।

পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশায় ২০১৩ পর্যন্ত চিটফান্ড ছিল সারদার। বাজার থেকে ২৪৫৯ কোটি টাকা তোলে তারা। তার মধ্যে সুদের অংক বাদ দিয়ে ১৯৮৩ কোটি আমানতকারীদের ফেরত দেওয়া হয়নি।

 

২০১৩-তে কলকাতা পুলিশের (Police) FIR-র ভিত্তিতে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। এর আগে ইডি কলকাতা আনুমানিক ৬০০ কোটি টাকার ৭টি প্রভেশনাল অ্যাটাচমেন্ট-এর নির্দেশ দিয়েছিল, যার জন্য দিল্লি থেকে অনুমোদন নেওয়া হয়। একই ভাবে ৩১.০৩.১৬ এবং ২৭.০৮.২০২১ বাজেয়াপ্তর জন্য অনুমতি নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- দিল্লির নেতাদের হাতে পায়ে ধরে শুভেন্দু CBI-ED লেলিয়ে দিতে চাইছেন, দাবি বাবুলের

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...