Monday, March 16, 2026

ফোর্বেসের তালিকায় ফের ধনকুবেরদের শীর্ষে আম্বানি

Date:

Share post:

ভারতের দশজন ধনকুবেরদের তালিকায় আবারও শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। সম্প্রতি ফোর্বসে প্রকাশিত তথ্য অনুযায়ী মুকেশের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবর্ষের তুলনায় ৭ শতাংশ বেশি। মোট সম্পত্তির হিসাবে বর্তমানে মুকেশ আম্বানি এশিয়ার ধনীতম ব্যক্তি এবং বিশ্বে দশম স্থানে রয়েছেন তিনি।


আরও পড়ুন:Jammu & Kashmir:উপত্যকায় বড় সাফল্য! নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি


ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন আদানি গোষ্ঠীর গৌতম আদানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তিন নম্বরে রয়েছেন এইচসিএল টেকনলজির চেয়ারম্যান শিব নাড্ডা। এরপর তালিকায় রয়েছেন সিরাম কর্ণধার সাইরাস পুনাওয়ালা। পঞ্চম থেকে দশমের মধ্যে পরপর রয়েছেন, ডি-মার্ট প্রধান রাধাকিষান দামানি, আর্মেলর মিত্তলের চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল, ও পি জিন্দাল গ্রুপের সাবিত্রী জিন্দাল, আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা, সান ফার্মার দিলীপ সাংভি ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটাক। ফোর্বসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে বিলিওনিয়ারের সংখ্যা ১৪০ থেকে বেড়ে হয়েছে ১৬৬।

spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...