Saturday, June 27, 2026

মনোজিতের সঙ্গে বৈশাখীর বিচ্ছেদে আইনি সিলমোহর, দায়িত্ব নিতে প্রস্তুত শোভন

Date:

Share post:

রীতিমতো সংবাদমাধ্যমকে ডেকে স্বামী মনোজিৎ মণ্ডলের (Manojit Mandal) সঙ্গে আইনত বিচ্ছেদের পথে যাওয়ার কথা জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। দু’পক্ষের সম্মতিতে মনোজিতের সঙ্গে শোভনের বিশেষ বন্ধুর বিবাহবিচ্ছেদের (Divorce) রায় দিল আলিপুর জাজেস কোর্ট। এরপরেই শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জানিয়ে দেন, তিনি সব দায়িত্ব নিতে প্রস্তুত।

রায়দানের সময় আলিপুর জাজেস কোর্টে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। রঙ মিলান্তি বাদ যায়নি এদিনও। সবুজ রঙের পোশাক পরে আদালতে যান শোভন-বৈশাখী। তবে, আদালতে যায়নি মনোজিৎ। বিবাহবিচ্ছেদের রায়ের পরে বৈশাখী জানান, তাঁদের মেয়ের জন্য মনোজিৎকে মাসিক টাকা দিতে আদালত নির্দেশে দিলেও তিনি সেটা নিতে চাননি। আদালত থেকে তাঁদের ডিভোর্সের কাগজ নিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন:SSKM-এ ভর্তি হলেন অনুব্রত, ‘ইচ্ছে থাকলেও আসতে পারছেন না’, CBIকে চিঠি আইনজীবীর

আর শোভন জানান, বৈশাখী মুক্তির স্বাদ পেলেন। তিনিও অপেক্ষায় ছিলেন। “সমস্ত বিষয়ে দায়িত্ব নিতে আমি পিছ পা হব না।” এখন অবশ্য বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ওয়ালে শুধু ভূস্বর্গের ‘ফায়ার অ্যান্ড আইস’।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...