Saturday, April 4, 2026

Marriage : বৈশাখের প্রথম লগ্নেই আলিয়াকে সাত পাকে বাঁধবেন রণবীর?

Date:

Share post:

বিয়ে বিয়ে বিয়ে । রণবীর কাপুর  আর আলিয়া ভাটের বিয়ে। গুঞ্জন চলছে বহুদিন ধরেই। কিন্তু ব্যাপারটা আর কিছুতেই ঘটছিল না। তবে এবার এসেছে সেই লগ্ন। আগামী ১৭ এপ্রিল বৈশাখের প্রথম লগ্নেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই তারকা জুটি। তবে মজার ব্যাপার হল,  বিয়েটা হওয়ার কথা ছিল চলতি বছরের নভেম্বর নাগাদ। হঠাৎই এগিয়ে আনা হল। কিন্তু কেন?  বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এর এক ও একমাত্র কারণ রণবীর। রণবীর নাকি নিজেই উদ্যোগী হয়ে বিয়েটা সেরে ফেলতে চাইছেন। আলিয়া আরেকটু সময় চেয়েছিলেন। কিন্তু রণবীর চান না। তাই শুভস্য শীঘ্রম।

যতটুকু জানা গিয়েছে এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে,  বিয়ে হবে আগামী  ১৭ এপ্রিল। তার আগে বিয়ের যাবতীয় অনুষ্ঠান পর্ব শুরু হবে আগামী ১৪ এপ্রিল থেকে। একেবারে পাঞ্জাবি রীতিনীতি মেনেই হবে মেহেন্দি, হলদি ও সঙ্গীতের অনুষ্ঠান। আগে শোনা গিয়েছিল বান্ধবী ক্যাটরিনার মতোই রাজস্থানের কোনো একটি অভিজাত হোটেল ভাড়া করে বিয়ে পর্ব সারবেন রণবীর। কিন্তু শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল। জানা গিয়েছে নিজের বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে চেম্বুরে কাপুরদের  পৈতৃক বাড়ি আর কে হাউজেই বিয়ে হবে।

এবার এক নজরে দেখে নেওয়ার পালা কারা কারা আসতে চলেছেন এই বিয়েতে।  শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন,  রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় লীলা বনশালি, আদিত্য চোপড়া, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহর, বরুণ ধাওয়ানদের মতো সেলেবরা তো আসবেনই। আসতে পারেন আলিয়ার বিশেষ বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুরও।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...