Friday, April 3, 2026

চলতি অর্থবর্ষে মদ বেচে রেকর্ড আয় রাজ্যের

Date:

Share post:

চলতি অর্থবর্ষে মদ বিক্রি করে  রেকর্ড আয় করল রাজ্য।  রাজ্য আবগারি দফতরের দেওয়া হিসেব অনুযায়ী মোট ১৩ হাজার ৬০০ কোটি টাকা আয় হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে।  যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে আরও মজার তথ্য হল বিদেশি নয় দেশি মদ বেচেই এই আয়ের সিংহভাগ এসেছে বলে জানা গিয়েছে । সম্প্রতি দোল পূর্ণিমার সপ্তাহে মাত্র চার দিনেই ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে । তার আগে দুর্গাপুজোর সময়েও প্রচুর মদ বিক্রি হয়েছিল।  ১২ দিনে ৭০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র  চতুর্থীর দিনেই নাকি ১০ কোটি টাকার সুরা বিক্রি হয়েছে।  এর পাশাপাশি  রাজ্য আবগারি দফতর একটি জেলা ভিত্তিক রিপোর্টও পাঠিয়েছে । সেই রিপোর্টে দেখা গেছে মদ বিক্রিতে কলকাতাকে হারিয়ে দিয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর । শুধুমাত্র এই দুই জেলাতেই শেষ পাঁচ দিনে ২৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...