Sunday, April 5, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে দুরন্ত জয় কলকাতা নাইট রাইডার্স। বুধবার তারা ৫ উইকেটে হারাল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে। ম‍্যাচের সেরা প‍্যাট কামিন্স।

২) মাঠে নেমেই পাঁচ লাখ। পাকিস্তান সফর সেরে প্যাট কামিন্স বুধবার চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট হাতে এমন মার মারলেন যে একাই পাঁচটি পুরস্কার নিয়ে চলে গেলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।

৩) রাজ্য স্তরে অনূর্ধ্ব-১৮ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সাম্যক ধারেওয়া ও শ্রেষ্ঠা সুরাই। পরবর্তীতে বাংলা থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবেন তাঁরা।

৪) অতিমারির কারণে এ বারের কোচবিহার ট্রফি হবে কলকাতায়। কিন্তু বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া জানিয়েছেন, অতিমারি শেষ হলে কোচবিহারেই হবে এই প্রতিযোগিতা। কোচবিহারের রাজপরিবারকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিষেক।

৫) আইলিগে বুধবার রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব। তারা জিতেছে ২-১ ব্যবধানে। একই দিনে ইসমাইল তান্দিরের বিকল্প ফুটবলারও সই করিয়ে নিল তারা।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...