Tuesday, June 23, 2026

KKR: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য রেকর্ড গড়লেন কামিন্স

Date:

Share post:

বুধবার রাতে আইপিএলে ( IPL) দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তারা ৫ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে( Mumbai Indiance)। সৌজন্যে প‍্যাট কামিন্সের ঝড়ো ইনিংস। ১৫ বলে ৫৬ রানে অপরাজিত তিনি। আর এই ইনিংস খেলার পথে বুধবার অনন্য রেকর্ড গড়ে ফেললেন কামিন্স। মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করতেই আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়ে ফেললেন তিনি।

বুধবার ১৫ বলে ৫০ রান করেন কামিন্স। এই রেকর্ড চার বছর আগে করেছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। সেইবার মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। আর বুধবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই রেকর্ড ছুঁলেন কামিন্স। ১৫ বলে অর্ধশতরান করেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইউসুফ পাঠান। ২০১৪ সালে কেকেআরের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন ইউসুফ। এরপরই রয়েছেন সুনীল নারিন। ১৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...