Friday, April 3, 2026

কলকাতায় ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির CBI তদন্ত চায় কেন্দ্র

Date:

Share post:

কলকাতার পার্ক স্ট্রিটে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘরে (Indian Museum) আর্থিক ‘দুর্নীতি’ কাণ্ডে এবার তৎপরতা দেখাতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. জাদুঘরে দুর্নীতি কাণ্ডে এবার তদন্তভার নিতে প্রস্তুত CBI, আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন কেন্দ্রের নিযুক্ত আইনজীবী। এই মর্মে আগামী ৪ সপ্তাহের মধ্যে জাদুঘর কর্তৃপক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: নির্বাচনী রোড শো-এ জনবিস্ফোরণ: বিজেপি-কে ধুয়ে দিলেন অভিষেক

জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কলকাতার ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য় সামগ্রীর রক্ষণাবেক্ষণে বিপুল অঙ্কের আর্থিক ‘দুর্নীতি’র ইঙ্গিত মিলেছে ক্যাগের রিপোর্টে। কেন্দ্রীয় বরাদ্দের ১০৯ কোটি টাকার মধ্যে ব্যয় হয়েছে যৎসামান্য। বাকি বিপুল টাকার কোনও হিসেব দিতে পারছে না কর্তৃপক্ষ। একইসঙ্গে জাদুঘরের (Indian Museum) দুষ্প্রাপ্য সামগ্রীর পাচার ও নিয়োগে বেনিয়মের অভিযোগও উঠেছে জোরালো ভাবে।



Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...