Tuesday, June 23, 2026

১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ: তবে বিনামূল্যে নয় সকলের জন্য

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষা শেষে এবার ১৮ উর্ধ্বদের জন্য বুস্টার ডোজের ঘোষণা করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(Central Health Ministry)। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে বুস্টার ডোজ নিতে পারবেন ১৮ ঊর্ধ্ব সকলেই। তবে এদিন করোনা টিকা সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে পাওয়া গেলেও এবার বুস্টার ডোজের(Bustar Dose) জন্য খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। অন্তত তেমনটাই জানা যাচ্ছে সরকারি নির্দেশিকায়।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখান দেখা যাচ্ছে, আগামী রবিবার, ১০ এপ্রিল থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত প্রাপ্তবয়স্করা বুস্টার ডোজ নিতে পারবেন। এক্ষেত্রে যাদের দ্বিতীয় ডোজের মেয়াদকাল ৯ মাস হয়ে গিয়েছে তাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন। তবে সরকারের তরফে জানানো হয়েছে, এই টিকা সকলেই নিতে পারবেন প্রাইভেট ভ্যাকসিনেশন সেন্টার থেকে। পাশাপাশি বর্তমানে যেমন সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি চলছে সেগুলি চলবে। তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মী, ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচিও চলবে। বাকিরা এখন টিকা নিতে চাইলে অর্থের বিনিময়ে বেসরকারি হাসপাতাল থেকে তা নিতে হবে। সরকারের এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন:লক্ষ্য ২-০: বালিগঞ্জের পর কাল আসানসোলে শত্রুঘ্নের সমর্থনে প্রচারে অভিষেক

তবে শুরুতে সকলের বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি দেওয়ার পর হঠাৎ কেন্দ্রের এহেন ভোল বদলের তিব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কেন্দ্রের দায়িত্ব টিকা দেওয়ার। ওরা বিনামূল্যে যে টিকা দিয়েছিল এখন ঘুরপথে মানুষের থেকে সেই টাকা তুলে নিচ্ছে আপনার আমার পকেট থেকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “কেন টাকা দিয়ে টিকা নিতে হবে? কেন্দ্রের দায়িত্ব টিকা দেওয়ার। এবার সরাসরি টাকা দিয়ে কেন নিতে হবে টিকা?”

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...