Friday, April 3, 2026

মা উড়ালপুলে দুর্ঘটনা, চলন্ত বাইক থেকে নিচে পড়ে মৃত এক

Date:

Share post:

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে চলা বাইক থেকে উড়ালপুলের নিচে ছিটকে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। চালকের অবস্থাও আশঙ্কাজনক। বাইক চালককে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোর তিনটের সময় মা উড়ালপুল ও এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে।  পুলিশ সূত্রে খবর, সায়েন্স সিটির দিক থেকে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার  সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। প্রচণ্ড গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। পিছনে বসে থাকা আরোহী ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  বাইক চালক এসএসকেএমে চিকিৎসাধীন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...