Wednesday, June 24, 2026

BJP বিরোধিতায় কংগ্রেস আন্তরিক নয়: সিপিএমের গলায় এবার তৃণমূলের সুর

Date:

Share post:

জাতীয় রাজনীতির মঞ্চে তৃণমূলের(TMC) তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের(Congress) কোনওরকম স্বদিচ্ছা নেই। কংগ্রেস শীতঘুমে চলে গিয়েছে। তৃণমূলের সেই সুরেই এবার সুর মেলালো সিপিএম। শুক্রবার পার্টি কংগ্রেসের বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের স্বদিচ্ছা ও দায়িত্ববোধ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন শীর্ষ দুই বাম নেতা সীতারাম ইয়েচুরি(Sitaram Yechuri) ও প্রকাশ কারাত(Prakash Karat)।

রাজ্য ও জাতীয় মঞ্চে কংগ্রেসের সঙ্গে সিপিএমের হাত ধরাধরি প্রসঙ্গে বাংলা ও কেরল লবি আড়াআড়ি ভাগ হয়েছিল আগেই। বঙ্গ সিপিএমের কংগ্রেসের প্রতি নরম ভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতেই বিজেপি বিরোধিতার মঞ্চে কংগ্রেসের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেন ইয়েচুরি। তিনি বলেন, রাজ্য ও সর্বভারতীয় দুই ক্ষেত্রকে গুলিয়ে ফেললে চলবে না। জাতীয় ক্ষেত্রে বিজেপি দেশের জন্য বিপদ। এই সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে কংগ্রেসকে প্রয়োজন। যদিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শতাব্দী প্রাচীন এই দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু ভোটের আগেই এদের সঙ্গে কোনও ভাবেই জোট নয়। পরে প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়েচুরির পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হৎ দেখা যায় প্রকাশ কারাতকেও। ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, কেরলে অনেক বিষয়ে কংগ্রেস-সিপিএমের মতপার্থক্য রয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষতা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন কংগ্রেস নেতৃত্বের নীরব অবস্থান বিপদ আরও বাড়াবে। কংগ্রেস নেতৃত্বের ঘুম যত তাড়াতাড়ি ভাঙবে ততই মঙ্গল।

আরও পড়ুন:‘প্রতিবাদ করলেই অত্যাচার’, মধ্যপ্রদেশে থানায় সাংবাদিক হেনস্থায় সরব অভিষেক

প্রসঙ্গত, ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এই আলোচনায় উপস্থিত থাকার কথা ছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের। যদিও হাইকমান্ডের নির্দেশে সেখানে উপস্থিত হননি তিনি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন প্রকাশ কারাত। তিনি জানান, কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তে বিজেপির বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। কারণ, বিজেপি সরকার ও সংঘ পরিবার দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানিক অধিকারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নীরব থাকলে ভবিষ্যতে ক্ষতি হবে বলেই মনে করেন কারাত।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...