Tuesday, April 7, 2026

বগটুইকাণ্ড: প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, পাকড়াও ৪

Date:

Share post:

এবার বগটুইকাণ্ডে (Bagtui Violence) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার ৪। তাদের গ্রেফতার করা হয়েছে মুম্বই থেকে। ধৃত ৪ জনের মধ্যে দুজনের নাম বাপ্পা শেখ ও সাবু শেখের নাম। রামপুরহাট ঘটনায় করা এফআইআরে রয়েছে এদের নামও।

বগটুইকাণ্ডের (Bagtui Violence) মূল অভিযুক্ত লালন শেখ। জানা গিয়েছে, বাপ্পা এবং সাবু উভয়েই মূল অভিযুক্ত লালনেরই সঙ্গী। গ্রামবাসীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল বাপ্পা ও সাবু। সূত্রের খবর, বগটুইকাণ্ডের পরের দিনই সিবিআইয়ের (CBI) হাতে ধৃত চারজন মুম্বই চলে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এদের খোঁজ পাওয়া যায়। তারপরই মুম্বই গিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতদের আগামিকালই ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।

আরও পড়ুন: কলকাতায় ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির CBI তদন্ত চায় কেন্দ্র

বগটুইতে অগ্নিকাণ্ডের ঘটনায় সিবিআই (CBI) তদন্তভার নেওয়ার পর এটাই প্রথম গ্রেফতারি। ধৃত ৪ জনের মধ্যে এখনও দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।



Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...