Friday, June 26, 2026

FIFA: ১০০ মিনিট নয়, ৯০ মিনিটই হবে ২০২২ কাতার বিশ্বকাপের সব ম‍্যাচ, জানাল FIFA

Date:

Share post:

১০০ মিনিট নয়, ৯০ মিনিটই হবে ২০২২ কাতার বিশ্বকাপের (2022 Qatar World Cup) সব ম‍্যাচ। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে বিশ্বকাপে সময়ের বদল আনতে পারে ফিফা (FIFA)। গুঞ্জন ওঠে ৯০ মিনিটের জায়গায় ১০০ মিনিট হবে সব ম‍্যাচ। আর শুক্রবার সেই গুঞ্জনে একেবারে জল ঢেলে দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এদিন ফিফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, ১০০ মিনিট নয়, কাপ যুদ্ধের সব ম্যাচের নির্ধারিত সময় হবে ৯০ মিনিট।

এদিন ফিফা-র তরফ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, “কিছু রিপোর্ট এবং রটনা যা আজ আমাদের চোখে পড়েছে তার পরিপ্রেক্ষিতে ফিফা একটা জিনিস স্পষ্ট করতে চায়, ফুটবল খেলার নিয়মে অর্থাৎ ফুটবল খেলার সময়ের দৈর্ঘ্য কোন পরিবর্তন করা হচ্ছে না। কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ সাল কিংবা অন্য কোনও ফিফা অনুমোদিত প্রতিযোগিতার নির্ধারিত সময় ৯০ মিনিটের থাকবে।”

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, ফিফা সভাপতি (Fifa President) জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) নাকি চান আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ ১০০ মিনিটের হোক। বল মাঠের বাইরে থাকাকালীন যে সময়টা নষ্ট হচ্ছে সেটা পূরণ করতেই নাকি তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তবে শুক্রবার সেই গুঞ্জনে জল ঢেলে দেয় ফিফা।

আরও পড়ুন:Rishabh Pant: মন্থর বোলিং-এর জন‍্য জরিমানা করা হল পন্থকে

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...