Wednesday, June 24, 2026

হাসপাতালে অক্সিজেন দিতে হচ্ছে অনুব্রতকে, সমস্যা রয়েছে প্রস্টেটেও

Date:

Share post:

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে এসএসকেএম হাসপাতালের(SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। তবে এখনও পুরোপুরি সুস্থ নন অনুব্রত। হাসপাতালে মাঝে মধ্যেই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে তাঁর। পাশাপাশি পিঠেও রয়েছে যন্ত্রণা। এই পরিস্থিতিতে অনুব্রতর এমআরআই করানোর প্রয়োজন হলেও তাঁর স্বাস্থ্যের কারণে সেটা সম্ভব হচ্ছে না। ফলস্বরুপ বিকল্প চিকিৎসার বিষয়ে ভাবনাচিন্তা করছেন ডাক্তাররা।

অনুব্রতর শারীরিক অবস্থার উপর নজর রাখতে এসএসকেএমে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড(Medical Board)। আগামী সপ্তাহে সেই বোর্ডের চিকিৎসকরা অনুব্রতর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন। জানা যাচ্ছে, সোমবার অনুব্রত মণ্ডলের সিটি স্ক্যান করা হতে পারে। এছাড়া তৃণমূল নেতার পিঠের ব্যাথা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকরা। এই ব্যাথার কারণ জানতে এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। তবে যা পরিস্থিতি তাতে এখন তা করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। পিঠের ব্যাথা কমাতে নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে মেডিকেল বোর্ড। একাধিক সমস্যার পাশাপাশি অনুব্রতর প্রস্টেটেও সমস্যা রয়েছে। এক্ষেত্রে তাঁর অস্ত্রোপচার করানোর দরকার আছে কি না, সেই বিষয়েও আলোচনা করা হচ্ছে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...