Friday, April 3, 2026

Shikhar Dhawan: গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ধাওয়ান

Date:

Share post:

গুজরাত টাইন্সের ( Gujrat Titans) বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংস গড়েন তিনি। তার মধ‍্যে ৪টি চার মারেন গাব্বার। আর এই চার মারতেই নয়া মাইল ফলক স্পর্শ করলেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এক হাজারটি চার মারার নজির গড়লেন তিনি। বিশ্ব ক্রিকেটে তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন আরও চার জন ব্যাটার।

৩০৭টি টি-২০ ম্যাচ খেলে নতুন এই মাইল ফলক স্পর্শ করলেন ধাওয়ান। শুক্রবার আইপিএলে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে এক হাজারতম চারটি মারেন তিনি। গুজরাত ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে ধাওয়ানের চারের সংখ্যা ছিল ৯৯৭টি। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংসে ৪টি চার মারেন শিখর। আর তার ফলে নয়া রেকর্ড গড়েন গাব্বার।

আরও পড়ুন:IPL: পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস, পরপর দুই ছক্কা হাকিয়ে কী বলছেন রাহুল?

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...