Thursday, June 11, 2026

কতদিন পর নেওয়া যাবে প্রিকশন ডোজ? কোভিশিল্ডের বুস্টার ডোজের দাম কত?

Date:

Share post:

১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্বদের করোনাভাইরাসের প্রিকশন ডোজ দেওয়া হবে জানিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু এর দাম কত হবে? সিরাম সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিশিল্ডের বুস্টার ডোজের (Covishield Booster Dose) দাম হচ্ছে ৬০০ টাকা। কোভ্যাক্সিন বা অন্য সংস্থাগুলির বুস্টার ডোজের দাম কত হবে, তা নিয়ে কোনও পক্ষই এখনও কিছু জানায়নি।

আদর পুনাওয়ালা (Adar Poonawala) জানিয়েছেন, যারা ভ্রমণ করেন তাদের পক্ষে তৃতীয় ডোজ ছাড়া সফর করা কঠিন হয়ে যাচ্ছে। যারা বুস্টার ডোজ নেননি তাদের যাত্রার উপর বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। “সরকারি টিকাদান কেন্দ্রের মাধ্যমে চলতে থাকা বিনামূল্যে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে এবং ত্বরান্বিত হবে,” একটি সরকারি বিবৃতিতে শুক্রবার সকালেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও পড়ুন: ওড়িশায় সাংবাদিক নিগ্রহ , হাত -পা বেঁধে ফেলে রাখা হল যুবককে

১৮ ঊর্ধ্ব সকলকেই করোনাভাইরাসের (Coronavirus) বুস্টার (Booster Dose) বা প্রিকশন ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য ছিলেন। এবার আগামী ১০ এপ্রিল থেকে ১৮ ঊর্ধ্ব সকলেই বুস্টার ডোজ পাবেন। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ন’মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে,  শুধুমাত্র বেসরকারি জায়গা থেকে পাওয়া যাবে কোভিডের বুস্টার ডোজ। তবে সরকারি জায়গা থেকে কবে বুস্টার ডোজ পাওয়া যাবে তা জানানো হয়নি। আগের টিকাকরণের মতোই কো-উইন (Co-win app) অ্যাপে নাম নথিভুক্ত করার পরে নেওয়া যাবে বুস্টার ডোজ।



Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...