Friday, April 3, 2026

Blast: কাঁকিনাড়ায় রেললাইনের ধারে বিস্ফোরণ, নাশকতার আশঙ্কা রেলের

Date:

Share post:

সাতসকালে বোমা বিস্ফোরণে (Bomb Blast) আতঙ্ক ছড়াল উত্তর চব্বিশ পরগনার (North 24 Pargna) কাঁকিনাড়া অঞ্চলে। শনিবার সকালে ২৮ নম্বর এবং ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় একটি লেডিস ব্যাগ (Ladies Bag) পড়ে থাকতে দেখেন গ্যাংম্যানেররা। তাঁরাই সেটা তুলে লাইনে ছুড়ে ফেলেন। তৎক্ষণাৎ প্রবল শব্দে সেটি ফেটে যায়। সেই সময় এলাকা ফাঁকা থাকায় বড় বিপদ হয়নি। তবে, এলাকায় আতঙ্ক ছড়ায়।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যান কাঁকিনাড়া রেল স্টেশনের আধিকারিকেরা। লেডিস ব্যাগের মধ্যেই বোমাটি রাখা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। ব্যাগটি না ফেললে এবং সেই সময় ট্রেন চলে এলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। কে বা কারা, কী কারণে ব্যাগের ভিতর বোমা রেখেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না রেল।

আরও পড়ুন:ওড়িশায় সাংবাদিক নিগ্রহ , হাত -পা বেঁধে ফেলে রাখা হল যুবককে

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...