Friday, April 3, 2026

RRR-এর সাফল্যে টেকনিশিয়ানদের স্বর্ণমুদ্রা উপহার অভিনেতা রামচরণের

Date:

Share post:

১০০০ কোটির ক্লাবে পা দিল পরিচালক রাজামৌলির(Raja Mouli) দক্ষিণী ছবি আর আর আর (RRR)। সেই সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের( Indian Cinema) ইতিহাসে নজির গড়ল এই ছবি। এই সাফল্যকে উপলক্ষ করে আর আর আর এর টেকনিশিয়ানদের ১৮ লক্ষ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিলেন এই ছবির অন্যতম চরিত্রাভিনেতা রামচরণ।

এর আগে পর্যন্ত  বক্স অফিস কালেকশনের নিরিখে দেশের সেরা সিনেমা ছিল ‘বাহুবলী ২’ (Bahubali 2)। ছবি মুক্তির প্রথম সপ্তাহেই সেই রেকর্ড  ভাঙল আর আর আর। একটা ছবির সাফল্যের পিছনে শুধু চরিত্রাভিনেতার ভূমিকাই থাকে না আরও অনেকে জুড়ে থাকেন এর সঙ্গে যাঁরা সেই সাফল্যের সমান হকদার হন।অথচ সেই সব কলাকুশলীরা থেকে যান নেপথ্যেই। তাঁরা স্বীকৃতি পান পর্দার আড়ালে।

আর আর আর সিনেমা  সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। বিগ বাজেটের এই ব্লক বাস্টার ছবিতে তেলগু সিনেমার দুই মহারথী রামচরণ এবং এনটিআর কে কাস্টিং করেছেন রাজামৌলি। এছাড়াও রয়েছে আরো তারকা। মাত্র এগারো দিনেই ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। প্রথমদিনে এই ছবির কালেকশন ছিল ২২৩ কোটি ভারতীয় মুদ্রা।

আরও পড়ুন:WBCS আধিকারিকদের জন্য এবার আবাসন নিউটাউনে, নাম রেখেছেন মুখ্যমন্ত্রী

এই ছবির সাফল্যকে ঘিরে অভিনেতা রামচরণ এক অভূতপূর্ব দৃষ্টান্ত রাখলেন গোটা দেশের কাছে।যে সব টেকনিশিয়ানদের ছাড়া সিনেমা করা সম্ভবই হতো না ‘আর আর আর’ সিনেমার সাফল্যের নেপথ্যের কাণ্ডারি সেই  ৩৫ জন টেকনিশিয়ানকে তিনি দিলেন একটি করে সোনার কয়েন এবং মিষ্টির বাকশো।।  যে স্বর্ণমুদ্রার এক পিঠে রয়েছে আর আর আর লোগো দেওয়া এবং অন্য পিঠে রামচরণের নাম। এক একটি মুদ্রার ওজন শোনা যাচ্ছে প্রায়  ১০ গ্রাম করে। শুধু তাই নয় এমনকী তাঁদেরকে হায়দ্রাবাদের বাড়িতে প্রাতরাশের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতা।

আর আর আর এর বিপুল সাফল্যে অবাক সিনেমা বিশারদরাও। প্রসঙ্গত: আর আর আর ছবির গল্প মূলত ভারতের বিদেশী আক্রমণ নিয়ে এক কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে । যে ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে অভিনেতা রামচরণ। যাঁর অভিনয় খুবই প্রসংশিত হয়েছে এই ছবিতে। স্বয়ং রামচরণও অভিভূত দর্শকদের এরকম সাড়া পেয়ে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...