Wednesday, June 24, 2026

রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের ফের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

Date:

Share post:

রামপুরহাটকাণ্ডে (Rampurhat Case) অভিযুক্তদের চার দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ। তৃণমূল (TMC) নেতা ভাদু শেখ খুনে অভিযুক্ত রাজা শেখ, সফিকুল শেখ, নুর ইসলাম ওরফে সঞ্জু, ভাসান শেখ এবং সেরা শেখকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ (Police)। আদালতের নির্দেশে প্রথমে ১৪ দিনের পুলিশ হেফাজত হয় তাঁদের। সেই মেয়াদ শেষ হতেই ধৃতদের শনিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই ফের ৪দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: WBCS আধিকারিকদের জন্য এবার আবাসন নিউটাউনে, নাম রেখেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু খুনের তদন্ত করছে সিবিআই। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার প্রেক্ষিতেই চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত।

যদিও, সিবিআই তদন্ত (Rampurhat case) নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁদের অভিযোগ, যাঁদের ঘর পুড়েছে তাঁদের বাড়ির লোকদেরই ধরছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত ভাসান শেখের দিদি মোফিজা বিবি অভিযোগ, তাঁদের বাড়িতে আগুন লাগানো হয়, আর তাঁর ভাইকেই গ্রেফতার করা হয়েছে।


Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...