Thursday, March 26, 2026

নতুন দাঁত গজালো ১০৭ বছরের বৃদ্ধের! ধুমধাম করে অন্নপ্রাশন পরিবারের

Date:

Share post:

সেঞ্চুরি কবেই পেরিয়ে গিয়েছেন হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের বাসিন্দা তারাপদ হাজরার। ১০৭ বছরে পা রেখেছেন তিনি। তাঁরই অন্নপ্রাশনের (Rice Ceremony) আয়োজন করলেন পরিবার কারণ আবার নতুন দাঁত গজিয়েছে তারাপদ বাবুর।

সময়ের স্বাভাবিক নিয়মেই বয়সকালে সব দাঁত পড়ে ফোকলা হয়ে গিয়েছিলেন বৃদ্ধ তারাপদ হাজরা। কে জানতো আবার দাঁত গজাবে সেই ফোকলা মুখে। একটা নয় দুটো নয়, তিন তিনটে দাঁত বেরিয়েছে তাঁর। নতুন দাঁত মানেই নবজন্ম ধরে নিয়ে তাঁর গোটা পরিবার মেতে উঠলো তারাপদ বাবুর অন্নপ্রাশন (Rice Ceremony) অনুষ্ঠানে। চেয়ারে বসিয়ে ভাত, ডাল, ভাজা,মাছ- মাংস, পায়েস সাজিয়ে দেওয়া হল তাঁর সামনে। পরনে নতুন ধুতি , পাঞ্জাবি এবং মাথায় টুপি পরে ১০৭ বছরের বৃদ্ধ শিশু বসলেন খেতে। তবে এমন এলাহি আয়োজন শুধু তাঁর জন্য নয় এই অভিনব অনুষ্ঠানে কব্জি ডুবিয়ে খেলেন তারাপদ বাবুর ছেলেমেয়ে , নাতি- নাতনি থেকে প্রতিবেশী সবাই।

আরও পড়ুন-মনের মানুষকে প্রকাশ্যে আনলেন ঋতাভরী, চলতি বছরেই বাগদান পর্ব

তারাপদ বাবুর বাড়ি উদয়নারায়নপুরের সোনাতলা করাতিপাড়ায়। তাঁর এক ছেলে। সেই ছেলেরও বর্তমানে এক মেয়ে এবং তিন ছেলে। স্ত্রী মারা গিয়েছেন কয়েকবছর আগে। ১০৭ বছরে এখনও  পর্যন্ত কোনও শারীরিক সমস্যা নেই তাঁর বলেই জানালেন পরিবার।

তারাপদবাবুর অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষ্যে বিরাট প্যান্ডেল করা হয়। সেখানে আমন্ত্রিত হয়েছেন প্রায় চারশোজন। মেনুতে ছিল ভাত, আলুভাজা, মুগেরডাল, সুক্তো, দু তিন রকম মাছ,মুরগির মাংস, দই এবং মিষ্টি। যদিও দন্ত বিশেষজ্ঞের মতে ১০৭ বছরে দাঁত বেরনো কোনও নতুন ঘটনা নয় এই বয়সে মাড়ি শুকিয়ে যায় এবং দাঁত পড়ে গেলেও অঙ্কুর থেকে যায় ফলে আবার দাঁত বেরতে পারে।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...