Tuesday, June 23, 2026

IPL: ফের হার সিএসকের, হায়দরাবাদের কাছে হারল ৮ উইকেটে

Date:

Share post:

ফের হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস (CSK)। শনিবার আইপিএলের (IPL 2022) ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ও সিএসকে। আর সেই ম‍্যাচে ফের হারতে হল রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja)। হায়দরাবাদের বিরুদ্ধে আট উইকেটে হারল চেন্নাই। এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটাও ম্যাচ জিততে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শুরুতেই ফর্মে থাকা রবিন উথাপ্পার উইকেট হারায় চেন্নাই। ১১ বলে ১৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। ১৬ রান করে রুতুরাজ গায়কোয়াড আউট হন। উইকেট নেন নটরাজন। ৩৬ রানেই দুই উইকেট হারায় চেন্নাই। মার্করামের বলে আউট হয়ে হাফ সেঞ্চুরি মাঠেই ফেলে আসেন মঈন আলি। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন। প্রথম ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৪১ রান করেছিল চেন্নাই।

২৭ বলে ২৭ রান করে ফের ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন অম্বতি রায়ডু। ব্যর্থ হয়েছেন শিভম দুবে। ছয় বলে ৩ রান করে আউট হন তিনি। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৪ রান করে চেন্নাই। চার ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নেন ওয়াশিংটন। দুটি উইকেট পেয়েছেন টি নটরাজন।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দারুণ ব্যাট করেন ওপেনার অভিষেক শর্মা। ৫০ বলে ৭৫ রান করে আউট হন তিনি। ৪০ বলে ৩২ রান করে আউট হন কেন উইলিইয়ামসন। সিএসকের হয়ে একটি করে উইকেট নেন মুকেশ চৌধুরী এবং ব্রাভো।

আরও পড়ুন:চ‍্যাহালের পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন শাস্ত্রী

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...