Monday, June 8, 2026

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে সামনে পেয়ে তেলের দাম নিয়ে সরব কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরই পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম (Fuel Price Hike) ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও। এখন মানুষকে আগের চেয়ে বেশি টাকা দিয়ে পণ্য কিনতে হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত সরকারকে আক্রমণ করেছেন বিরোধীরা। এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা নেত্তা ডি’সুজা (Netta D’Souza) একটি সফরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) সঙ্গে মুখোমুখি হয়েছিলেন। এই সময় তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করতে দেখা যায় নেত্তাকে। গোটা ঘটনাটি ঘটেছে দিল্লি-গুয়াহাটি বিমান যাত্রার সময়।

পরে ডিসুজা (Netta D’Souza) ঘটনার ভিডিও ট্যুইট করেন। ভিডিওটি ডিসুজা তার মোবাইল ফোনে রেকর্ড করেন। তিনি ট্যুইট করে লিখেছেন, গুয়াহাটিতে যাওয়ার সময় মোদি সরকারের মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) সঙ্গে দেখা হয়েছিল। যখন আমি তাকে এলপিজির অসহনীয়ভাবে দ্রুত ক্রমবর্ধমান দাম সম্পর্কে জিজ্ঞাসা করি, তখন তিনি এর জন্য ভ্যাকসিন, রেশন এবং এমনকি দরিদ্রদের দায়ী করেন।

আরও পড়ুন: পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই পাঁচ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি!

ভিডিওতে দেখা যাচ্ছে ইরানিকে প্রশ্ন করছেন কংগ্রেস নেতা। এদিকে ইরানি বলেন, সে আমার পথ আটকাচ্ছে। একই সঙ্গে এলপিজি সঙ্কট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দয়া করে মিথ্যা বলবেন না।




Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...