Saturday, April 4, 2026

নওয়াজের বদলা! ইমরানকে জেলবন্দি করাই কী শাহবাজের লক্ষ্য?

Date:

Share post:

ইমরানের ভবিষ্যত কী হবে সেনিয়ে পাক রাজনৈতিক মহলে জোর জল্পনা। নওয়াজ শরিফের পরিবার ইমরানের প্রধানমন্ত্রীত্বকালে বারবার হেনস্থার মুখে পড়েছে। নওয়াজ শরিফের স্ত্রীর মৃত্যুও খুবই দুঃখজনকভাবে ঘটে। ফলে ইমরানের বিরুদ্ধে শরিফ পরিবারের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সেই শরিফ পরিবারের শাহবাজ শরিফ ১১ তারিখ সম্ভবত প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। এখন শাহবাজ ইমরানের বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নেন , সেটাই এখন আলোচনার বিষয়।

আরও পড়ুন:পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

প্রাক্তন শাসকদের বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান শাসকরা সবসময় খড়্গহস্ত । প্রতিশোধ মেটানো হয়েছে নানাভাবে। বেনজির ভুট্টো, পারভেজ মুশারফ, নাওয়াজ শরিফ সকলেই নানাভাবে নাস্তানাবুদ হয়েছেন। ইমরানও জানেন না ১১ এপ্রিলের পর তাঁর জন্য কী অপেক্ষা করছে। এই কারণে আস্থা ভোটের আগে ইমরান শর্ত রেখেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বা তাঁকে গ্রেফতারও করা যাবে না। কিন্তু ইমরান নিজেও জানেন পাকিস্তানে এই সমস্ত শর্ত সোনার পাথর বাটি মাত্র।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান।তাঁর বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এগিয়ে, সেইদিকেই সকলের নজর। রাজনৈতিক মহলের মতে প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরিফই হবেন পরবর্তী পাক প্রধানমন্ত্রী। কে এই শাহবাজ শরিফ? পুরো নাম মিয়া মহম্মদ শাহবাজ শরিফ। ১৯৫০ সালে লাহোরের একটি ব্যবসায়ী পরিবারে জন্ম। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা মুসলিম লিগের জনপ্রিয় নেতা নওয়াজ শরিফের ভাই। যেদিন থেকে ইমরানের গদি টলমল করা শুরু হয়েছিল, সেদিন থেকেই পরবর্তী পাক প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নাম উঠে আসে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...