Tuesday, March 31, 2026

Sitalkuchi: শীতলকুচি হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে শহিদ দিবস পালন তৃণমূলের

Date:

Share post:

২১এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের বর্ষপূতিতে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে জোড়পাটকিতে নিহত চারজনের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। এরপর নিহতদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রথম ভোটার আনন্দ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন তৃণমূল জেলা সভাপতি।জেলাজুড়ে তৃণমূলের তরফে আজ এইদিনটিকে পালন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:Weather Forecast: গরমের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে বৃষ্টি?

২০২১ এর ১০ এপ্রিল । গত বছর বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যু হয় পাঁচজনের। ভোট দিতে গিয়েই প্রাণ যায় পাঠানটুলির বাসিন্দা আনন্দ বর্মনের। শুধু আনন্দ বর্মনই নন, জোড়পাটকি গ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছিল মণিরুজ্জামান মিঞা, হামিউল হক, হামিদুল মিঞা ও নুর আলম মিঞাদের। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা আজও ভুলতে পারেনি শীতলকুচিবাসী। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি।রবিবার তৃণমূলের শহিদ দিবস পালন ঘিরে গত বছরের এই ঘটনা নিয়ে ফের শুরু হয়েছে নয়া রাজনৈতিক বিতর্ক।

নিহতদের পরিবারের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্য পাওয়া গেলেও, কেন্দ্রের তরফে কোনও সাহায্যই মেলেনি। এমনকি ন্যায়বিচারও মেলেনি । তাই দাবি আদায়ে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেছে নিহতদের পরিবার।
এই পরিস্থিতিতেই আজ গ্রামে শহিদ দিবস পালন করছে শহিদ স্মৃতিরক্ষা কমিটি। যে স্কুলে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই স্কুলের মাঠেই বাঁধা হয়েছে মঞ্চ। তৈরি হয়েছে শহিদ বেদিও।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...