Saturday, April 4, 2026

Weather Forecast: গরমের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, কবে বৃষ্টি?

Date:

Share post:

গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। চৈত্রের দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গ ছাড়া গোটা রাজ্য। বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণছে রাজ্যবাসী। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই বৃষ্টি নয়। তারজন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন । তবে উত্তরবঙ্গের ছবি অনেকটাই আলাদা। সেখানে বৃষ্টি হবে কয়েকটি জেলায়। শনিবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন:পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

মৌসম ভবন তরফে জানা গেছে, দেশের বেশ কয়েকটি রাজ্যে তৈরি হতে পারে তীব্র তাপপ্রবাহ। এরমধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লি। এছাড়া রাজস্তানে ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহ চলছে। ১০ এপ্রিলও তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে।

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৫৭ ডিগ্রি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...