Friday, April 3, 2026

Bagdogra Airport: টানা ১৫ দিন বন্ধ বাগডোগরা বিমানবন্দর, ধাক্কা পর্যটন শিল্পে

Date:

Share post:

সোমবার থেকে টানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে মেরামতের কাজ চলবে সেখানে। তার জন্যই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারের কথা আগেই জানানো হয়েছিল। সেই মতোই আজ থেকে শুরু হয়ে গেল বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সংস্কারের কাজ। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যদিও এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়তে চলেছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। ব্যবসায়ীদের অভিযোগ, করোনার কোপে গত দু’বছরে ব্যবসায় বিস্তর ক্ষতি হয়। বর্তমানে দেশ তথা রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিভিন্ন জায়গা থেকে আসছেন পর্যটকরা। কিন্তু, এই পরিস্থিতিতে টানা ১৫ দিন বিমানবন্দর বন্ধ রাখা হলে উত্তরবঙ্গে আসতে ভোগান্তি পোহাতে হতে পারে বহু মানুষকে। বিমানবন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় সাত হাজার যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে টানা ১৫ দিন বিমানবন্দরটি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই ভোগান্তি পোহাতে হবে তাঁদের।

তবে ভোগান্তি কমাতে এ দিকে চলতি সপ্তাহেই চালু হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন। কামাক্ষা ও শিয়ালদার মধ্যে এক জোড়া, এনজেপি ও হাওড়ার মধ্যে এক জোড়া এবং রাঙাপারা ও পুরীর মধ্যে চলবে এক জোড়া ট্রেন। প্রতিটি ট্রেনই সপ্তাহে একদিন করে চলবে।

আরও পড়ুন- হোয়াটস অ্য়াপের ভাষায় ইংরাজির উত্তরপত্র! চক্ষু চড়কগাছ পরীক্ষকদের

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...