Tuesday, June 23, 2026

হোয়াটস অ্য়াপের ভাষায় ইংরাজির উত্তরপত্র! চক্ষু চড়কগাছ পরীক্ষকদের

Date:

Share post:

করোনাকাল কাটিয়ে এক বছর বাদ দিয়ে ফের মাধ্যমিক পরীক্ষা হল এবার। আর সেই পরীক্ষার খাতা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ পরীক্ষকদের। বিশেষ করে ইংরাজির (English) উত্তরপত্রে ভাষা চিন্তায় ফেলেছে শিক্ষক মহলকে। কারও উত্তরপত্রে লেখা, “ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?” কেউ লিখেছে “আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট…“।

উত্তরপত্রে “দয়া একটু পাশ করিয়ে দেবেন“- লেখা প্রায়ই দেখে থাকেন পরীক্ষকরা। সঙ্গে আছে সাদা খাতা জমা দেওয়া বা হিজিবিজি কাটা খাতাও। কিন্তু এবার অভিনব সব উত্তরপত্র পাওয়া যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। কেউ ‘পুষ্পা’ ছবির ডায়লগ লিখছে তো কেউ আবার লিখছে বিচিত্র ভাষায়। পড়ুয়ারা যে ভাষায় ইংরেজি পরীক্ষার উত্তরপত্র লিখেছে, তাকে শিক্ষক মহল নাম দিয়েছে ‘হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ’ (Whats App Language)।

করোনাকালে দীর্ঘদিন লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিল না অনেক পড়ুয়ার- তা প্রমাণ হচ্ছে উত্তরপত্র দেখেই। সঙ্গে অতিরিক্তি মোবাইলে আসক্তিই ভাষায় প্রভাব ফেলেছে বলে মত শিক্ষক মহলের।

আরও পড়ুন- হাঁসখালিকাণ্ডে রাজ্যপালকে শুভেন্দুর নালিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব ধনকড়ের

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...