Tuesday, February 24, 2026

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত ৬ শ্রমিক

Date:

Share post:

ভোররাতে গুজরাতের বারুচে একটি রাসায়নিক কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। আহত আরও বেশ কয়েকজন। তদন্তে নেমেছে পুলিশ। ঝলসে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আর কেউ কারখানায় আটকে নেই বলেই জানা গিয়েছে। আপাতত কারখানাটি বন্ধ রাখা হয়েছে। আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে এই কারখানা।

জানা গিয়েছে, আজ, সোমবার ভোররাত প্রায় তিনটে নাগাদ দাহেজ শিল্প এলাকার একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। বারুচের পুলিশ সুপার লীনা পাটিল ঘটনা প্রসঙ্গে জানান, দহেজ শিল্পাঞ্চলের এই কারখানায় ঘটনার সময় ৬ জন শ্রমিক একটি চুল্লির কাছে কাজ করছিলেন। সলভেন্ট ডিস্টিলেশন প্রক্রিয়া চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। কারখানার একাংশে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৬ জন শ্রমিকের।

উল্লেখ্য, এর আগে গতবছর বারুচের এই দহেজ শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং দু’জন গুরুতর জখম হয়েছিলেন। পরপর এমন ঘটনা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:Weather Forecast:চৈত্রের দাবদাহের মাঝেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, নতুন বছরের আগেই কী বৃষ্টি?

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...