Saturday, February 21, 2026

এবার মাসুদ আজহারের ভাইকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত

Date:

Share post:

আইএসআইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাইকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত। মাসুদের ভাই আম্মার আলভিকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত। মাসুদের ভাই আম্মার আলভি ওরফে মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগির পুলওয়ামা হামলার অন্যতম চক্রী বলেই হিট লিস্টেড। তার বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে’ (UAPA) ধারায় জঙ্গি ঘোষণা করেছে নয়াদিল্লি।

জানা গিয়েছে, বছর চল্লিশের আম্মার আলভি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের অন্যতম প্রভাবশালী নেতা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরের বাসিন্দা আলভির নামে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ”মহিউদ্দিন ঔরঙ্গজেব আলমগির জইশ-ই-মহম্মদের হয়ে ভারতবিরোধ কার্যকলাপ চালাচ্ছে। জইশের জন্য পাকিস্তানে টাকা সংগ্রহ করে সে। শুধু তাই নয়, সৌদি আরব থেকে বেআইনি পথে আসা টাকা জম্মু-কাশ্মীরে পাঠায় ওই জঙ্গি।”

উল্লেখ্য, পুলওয়ামা হামলায় ২০২০ সালেই মাসুদ আজহার, আম্মার আলভি ও আবদুল রউফ আসগরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনআইএ। সম্প্রতি জেহাদি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের ছেলে তালহা সইদকে জঙ্গি তকমা দেয় ভারত। এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাবসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ-পুত্র।

আরও পড়ুন- Bagdogra Airport: টানা ১৫ দিন বন্ধ বাগডোগরা বিমানবন্দর, ধাক্কা পর্যটন শিল্পে

 

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...