Friday, April 3, 2026

কেন ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য? খতিয়ে দেখা হচ্ছে: জানালেন পুলিশ সুপার

Date:

Share post:

হাঁসখালি কাণ্ডে কেন ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য হল? কেনই বা কিশোরীর পরিবার এতদিন পরে অভিযোগ দায়ের করলেন? সে বিষয় জানতে তদন্ত করা হচ্ছে বলে জানালেন রানাঘাট পুলিশ (Ranaghat Police) জেলার সুপার সায়ক দাস (Sayak Das)। সোমবার, সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। ঘটনার সময় জন্মদিনের পার্টিতে কে কে ছিলেন, ঘটনায় কারা জড়িত সেটা জানতে ইতিমধ্যেই পাঁচজনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত মূল অভিযুক্ত সোহেল গোয়ালির (Sohel Goyali) মোবাইল ফোনটি। একইসঙ্গে কিশোরীর মোবাইলটিও বাজেয়াপ্ত হয়েছে।

ঘটনার দিন অভিযুক্তের বাড়ি ফাঁকা ছিল। সেখানে ওই কিশোরী মদ্যপান করেছিল। ধৃত জেরায় সে কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। তদন্তের জন্য কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। কিশোরীর পরিবার কেন এত পরে অভিযোগ জানাল? কেন ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য করা হল? এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সায়ক দাস।

এদিকে, এদিন ঘটনায় মূল অভিযুক্ত সোহেলকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- এবার মাসুদ আজহারের ভাইকে সন্ত্রাসবাদী তকমা দিল ভারত

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...