Saturday, March 14, 2026

প্রয়াত অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম

Date:

Share post:

প্রয়াত ‘টু স্টেট ‘খ্যাত বলিউড অভিনেতা-চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম। রবিবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় তাঁর। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানান প্রযোজক অশোক পণ্ডিত । তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।

আরও পড়ুন:Visva Bharati University: ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গ্রেফতার অধ্যাপক

অভিনেতা-চিত্রনাট্যকার হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন শিব কুমার সুব্রহ্মণ্যম।এরপর তিন দশক ধরে বলিউডের একাধিক ছবি ছাড়াও টেলিভিশন দুনিয়ায় কাজ করেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘পরিন্দা’ সিনেমার চিত্রনাট্য তিনিই লিখেছিলেন।  ছবিতে অভিনয় করেছিলেন ফ্রান্সিসের ভূমিকায়। তারপর ‘প্রহার’, ‘১৯৪২: লাভ স্টোরি’, ‘বম্বে বয়েজ’, ‘কামিনে’, ‘স্ট্যানলি কা ডাব্বা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘চামেলি’, ‘তিন পাত্তি’র মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। ‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন শিব সুব্রহ্মণ্যম। শেষ নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।

জানা গেছে, সোমবারই মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে।  শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা আয়েশা রাজা। তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।অন্যদিকে পরিচালক বীণা সারওয়ার লেখেন, ‘এই খবরটাও শুনতে হল। খুবই যন্ত্রণাদায়ক’।

প্রসঙ্গত,দু-মাস আগেই নিজের একমাত্র সন্তান দিব্যাকে হারান শিব কুমার সুব্রহ্মণ্যম। ১৬ বছরের জন্মদিনের দু-সপ্তাহ আগে ব্রেন টিউমারে মৃত্যু হয় দিব্যা। সেই শোকেবিহ্বল ছিলেন অভিনেতা। রবিবার রাতে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...