Tuesday, April 7, 2026

KKR: দিল্লির কাছে হারের কী ব‍্যাখ‍্যা দিলেন শ্রেয়স?

Date:

Share post:

রবিবার দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) কাছে ৪৪ রানে হারে কলকাতা নাইট রাইডার্স (KKR)। দু’ ম‍্যাচের পর জয়ের রথ থামল নাইট শিবিরে। রবিবার দিল্লি ওপেনিং জুটির কাছেই হেরে গিয়েছে দল, বললেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়র (Shreyas Iyer)।

সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,” দিল্লির ওপেনিং জুটির কাছেই হেরে গিয়েছে দল। প্রথম ওভার থেকেই ওরা খুব ভাল শুরু করেছিল। পৃথ্বী একাই যেন বোলারদের উপর আক্রমণ করছিল। সত্যি বলতে, সেই সময় আমরা দিশাহীন হয়ে পড়েছিলাম। সঙ্গে ছিলেন ডেভিড ওয়ার্নার। ওদের আটকানোর কোনও উপায় খুঁজে পাচ্ছিলাম না। ব্যাটিংয়ের পক্ষে এই উইকেট খুবই ভাল ছিল। প্রথম দিকে যে জুটি ওরা গড়ে ফেলেছিল সেটাই বাকি সময়টা ওদের ছন্দ জুগিয়ে দেয়। খুব ভাল ব্যাটিংয়ের পিচ ছিল। কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি।”

চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার রান তাড়া করতে গিয়ে হারের মুখ দেখল কলকাতা। সেই প্রসঙ্গে নাইট অধিনায়ক বলেন, “আমরা তিনটে ম্যাচে জিতেছি রান তাড়া করে সেটাও উল্লেখ করা প্রয়োজন। আজ কোনও ভাবে পারিনি। তবে এই ম্যাচ থেকেও অনেক কিছু ইতিবাচক নেওয়ার রয়েছে। আমরা জেতার মতো আগ্রাসন দেখিয়েছি। আমাদের শুরুটা ভাল না হলেও, মাঝের ওভারগুলিতে, বিশেষত ৭ থেকে ১৫ ওভার পর্যন্ত আমরা ভাল খেলেছি। কিন্তু শেষমেশ আর করা গেল না। তাই এই ফলাফল।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...