Monday, April 6, 2026

Commonwealth Games: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়

Date:

Share post:

২০২৬ সালের কমনওয়েলথ গেমসের (2026 Commonwealth Games) আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায় ( Australia)। মঙ্গলবার এমনটাই জানাল সে দেশের সরকার। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। ২০১৮ সালেও  আয়োজনের দায়িত্ব পায় সে দেশেরই গোল্ড কোস্ট। ২০২২ সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডের বার্মিংহামে।

এদিন এক বিবৃতি বলা হয়েছে, “২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ভিক্টোরিয়াকে দেওয়ায় আমরা গর্বিত। গোটা বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি খুব ভাল একটি প্রতিযোগিতা হবে।”

গত পাঁচবারের কমনওয়েলথ গেমসের মধ্যে চারবার তা আয়োজন করেছে অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেন। ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে একমাত্র এগিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। তাই তাদেরই ফের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভিক্টোরিয়ার চারটি অঞ্চল, গিলং, বেন্ডিগো, বালারাত ও গিপসল্যান্ডে হবে এই প্রতিযোগিতা।

আরও পড়ুন:Wriddhiman: চলতি মাসেই হতে পারে ঋদ্ধিমান সাহা বনাম সাংবাদিকের হুমকি বিতর্ক নিয়ে ফয়সালা :সূত্র

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...