Monday, April 6, 2026

Corona Update: নববর্ষের প্রাক্কালে দেশের করোনা পরিস্থিতির আরও উন্নতি

Date:

Share post:

করোনা(Corona) নিয়ে উদ্বেগ কমছে অনেকটাই। সপ্তাহের শুরু থেকেই করোনা গ্রাফ নিম্নমুখী। হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। সোমবারের তুলনায় যা বেশ খানিকটা কম।

করোনা (Corona) নিয়ে ইউরোপের দেশগুলি তে যতই উদ্বেগ আর আশঙ্কা বাড়ুক , দেশ বেশ কিছুটা হলেও স্বস্তিতে। রবিবার থেকেই করোনা গ্রাফের (Corona Graph) পতন, কমছে পজিটিভি রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৯৪৬ জন। করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসার আগে দেশের পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট সন্তোষজনক। যদিও সামান্য চিন্তা থাকছে মৃত্যু হার নিয়ে। তবে আগের থেকে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। সোমবারের তুলনায় এই সংখ্যাটা কিছুটা বাড়ায় চিন্তার ভাঁজ চিকিৎসক ও বিশেষজ্ঞদের কপালে। সারা দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮৯ ।

পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination), এখনও পর্যন্ত ১৮৫ কোটি ৯০ লক্ষ ৬৮ হাজার ৬১৬টি করোনা ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ দেওয়ার কাজও চলছে সমান তালে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা(Corona)পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশিকা রয়েছে এখনও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...