Saturday, April 4, 2026

রেস্তরাঁর টেবিলে টয়ট্রেন ! কোভিড পরবর্তীতে নয়া চমক

Date:

Share post:

কথায় আছে রসনায় পূর্ণ হয় অর্ধেক বাসনা। সারাদিনের লড়াই শুধুই তো দুমুঠো খাবারের জন্য। এবার সেই খাবার পরিবেশনে যদি থাকে চমক (Surprise) আর অভিনবত্ব তাহলে পেটের পাশাপাশি মনও বেশ ভালো থাকে। ঠিক এই ভাবনা থেকেই ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)। না ট্রেন নয় তবে ভোজনরসিকদের বড্ড প্রিয় ডেস্টিনেশন (Destination) বটে। সুরাটের (Surat) এই রেস্তরাঁয় (Restaurant) খাবার আসে টয় ট্রেনে(Toy Train), ভাবা যায়!

সুরাটের এই অভিনব রেস্তরাঁর নাম ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)।। নামেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে রেলগাড়ির সাথে একটা সম্পর্ক আছে বুঝি এখানকার। তবে সেটা যে কতটা অভিনব তা হয়তো আপনি ধারণাও করতে পারবেন না। এই রেস্তরাঁর বিশেষত্ব এর খাবার পরিবেশনে(New way of serving)। এখানে কোনও ওয়েটার খাবার পরিবেশন করে না। প্রতিটি টেবিলে একটি নির্দিষ্ট স্টেশনের নাম লেখা রয়েছে। সেই স্টেশনে ট্রেন এসে থামে আর টেবিলের মানুষজন তাঁদের পছন্দের অর্ডার পেয়ে যান। ফের রান্নাঘর (Kitchen)থেকে খাবার বোঝাই টয় ট্রেনটি। করোনা পরবর্তী পরিস্থিতিতে রেস্তরাঁয় মানুষের ভিড় বাড়াতে এই অভিনব উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট রেস্তরাঁটি। পাশাপাশি শারীরিক দূরত্বও বজায় রাখা যায় স্বাস্থ্যবিধিকে (Covid guideline)মান্যতা দিয়ে।

‘ট্রেনিয়ান এক্সপ্রেস’ (Trainian Express) বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এখানে রান্নাঘর থেকে প্রতিটি টেবিলে অবিকল রেললাইনের মতোই ট্র্যাক পাতা আছে। সবুজ ঘাসের মধ্যে দিয়ে এই রেললাইনের মাধ্যমে রান্নাঘরের সঙ্গে সংযোগ থাকে টেবিলগুলির। রেললাইনের পাশে নুড়ি পাথরও ছড়িয়ে রাখা হয়েছে যা বেশ মানানসই। প্রতিটি টেবিলের নাম সুরাটের বিভিন্ন জায়গার নামে রাখা হয়েছে। আসল ট্রেনের মতোই একটি ইঞ্জিন রয়েছে এই টয় ট্রেনগুলিতেও। একেকটি বগিতে একেক রকম পদ পরিবেশন করা হয়।

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

ঠিক কেমন লাগছে এই অভিনবত্ব? রেস্তোরাঁয় আসা লোকজন বেশ খুশি।করোনা পরবর্তী কালে এই ব্যবস্থা খুবই উপযোগী বলে মনে করেছেন অধিকাংশ ক্রেতাই। একসাথে লোভনীয় খাবারের টান সাথে আবার মন ভালো করা কিছু স্মৃতি তৈরি করতে এই রেস্তরাঁ পছন্দ অনেকেরই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...