Friday, April 3, 2026

East Bengal: ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছেদ শ্রী সিমেন্টের, স্পোর্টিং রাইটস ফেরাল তারা

Date:

Share post:

শ্রী সিমেন্টের (Sree Cement) সঙ্গে পাকাপাকি সম্পর্ক ছেদ ইস্টবেঙ্গলের (East Bengal)। মঙ্গলবার লাল-হলুদ ক্লাবকে স্পোর্টিং রাইটস ফেরাল শ্রী সিমেন্ট। অবশেষে জল্পনার অবসান। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যাবতীয় সম্পর্কের বিচ্ছেদ ঘটাল শ্রী সিমেন্ট।

গত দু’মরশুম লাল-হলুদের বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিল শ্রী সিমেন্ট। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার সময় থেকেই নানা বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্ঘাত শুরু হয় বিনিয়োগকারী সংস্থার। যার ফলে গত বছরই সরে যেতে চেয়েছিল শ্রী সিমেন্ট। তবে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারা থেকে যায়। কিন্তু এবার আর যে তারা থাকবেন না তা আন্দাজ করা যাচ্ছিল। বিদায় নিশ্চিত ছিল তাদের। আর মঙ্গলবার সেই বিষয়ে শীলমোহড় পড়ল।

এদিকে ইতিমধ্যেই নতুন ইনভেস্টোর খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষও।  একাধিক সংস্থার সঙ্গে ক্লাবের কথাবার্তা চলছে বলে খবর। যার মধ্যে অন‍্যতম রয়েছে বাংলাদেশের বসুন্ধরা গ্রুপও। বসুন্ধরার কর্তারারা ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন। এরপর ইস্টবেঙ্গলের তরফ থেকে একটি প্রতিনিধি দলও বাংলাদেশে গিয়েছিল বসুন্ধরার আমন্ত্রণে।

আরও পড়ুন:Hardik Pandya: ম‍্যাচ হারলেও হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন হার্দিক

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...