Saturday, April 4, 2026

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার(Indian Air Force) লাইটওয়েট হেলিকপ্টার (Helicopter) ধ্রুব (Dhruv) থেকে ছোড়া অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ( Anti-tank Guided Missile) হেলিনা-র ( Helina) লক্ষ্যভেদ সফল হয়েছে।

সোমবার রাজস্থানের পোখরান পরীক্ষাকেন্দ্রে ভারতীয় বায়ুসেনার লাইট হেলিকপ্টার ধ্রুব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হেলিনা সফলভাবে লক্ষ্যভেদ করলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ডিআর ডিও(DRDO), ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং সেনা যৌথভাবে এই পরীক্ষার আয়োজন করেছিল।

হেলিনা ক্ষেপণাস্ত্রটি ডিআর ডিও-র তৈরি অন্যতম বিধ্বংসী তৃতীয় প্রজন্মের মিসাইল। এই মিসাইলটি হালকা এবং সহজেই বহনযোগ্য। এতে ব্যবহৃত ইনফ্রারেড রশ্মি খুব দ্রুত শত্রু ট্যাঙ্কারকে চিন্হিত করে। এইদিন পোখরানে ইনফ্রারেড ইমাজিনিং রশ্মি (IIR) এর মাধ্যমে টার্গেট লক করে লক্ষ্যভেদ করা হয়। এর রেঞ্জ ৭  কিলোমিটার থেকে 20 কিলোমিটার। ডি আর ডিও জানিয়েছে দিন রাতের যে কোনও সময় বা যে কোনও  আবহাওয়ায় এই হেলিনা সিস্টেম কাজ করতে সক্ষম।

আরও পড়ুন:পার্থকে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

ভারতীয় সংস্থা অ্যারোনটিক লিমিটেড ধ্রুব হেলিকপ্টারটি তৈরি করেছে। গত দেড় দশক ধরে ভারতীয় সেনার ব্যবহৃত দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগের হেলিকপ্টারবাহী সংস্করণ হল হেলিনা। সীমান্তে শত্রুদেশের মোকাবিলা করতে এই মিসাইল  ভারতীয় সেনার শক্তি যে অনেকটা বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই। এই মিসাইলটি ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা দুই বাহিনীতেই যুক্ত হবে। বায়ুসেনার ক্ষেত্রে এই মিসাইলের নাম ধ্রুবাস্ত্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...