Saturday, April 4, 2026

যা আমার নয়, তা নেব কেন! যাত্রীর হারানিধি ফিরিয়ে বললেন অটোচালক

Date:

Share post:

টাকা ফিরত দিয়ে সততার (Honesty) নজির (Example) গড়েছেন অনেকেই। কখনও ট্যাক্সিচালক, কখনও অটোচালক কখনও বা বাসচালক। কিন্তু এটাই তো মানবধর্ম। এবার খবরে এলেন অটোচালক (Auto Driver) শেখ রবিয়াল( Shaikh Rabial)। তাঁর অটোয় যাত্রীর ফেলে যাওয়া নগদ ২ লক্ষ টাকা এবং ল্যাপটপ থানায় জমা দিলেন তিনি।

মঙ্গলবার, বজবজ পায়েস্তা মোড় থেকে মহেশতলার দিকে অটোয় করে বাড়ি ফিরছিলেন নুঙ্গি পারবাংলার বাসিন্দা সুরজিৎ সাহা। সঙ্গে ছিলেন স্ত্রী। একটি বেসরকারি সংস্থায় কর্মরত সুরজিতের সঙ্গে তখন নগদ ২ লক্ষ টাকা, ল্যাপটপ এবং কাজকর্ম সংক্রান্ত দরকারি কাগজপত্র। অটো থেকে নামার সময়ই বাঁধে যত গোল, সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ সবকিছু ফেলে রেখে অটো থেকে নেমে চলে যান তিনি। যখন খেয়াল করেন ততক্ষণে বাড়িতে পৌঁছে গেছেন। এরপরেই সুরজিৎ দ্রুত বজবজ ফাঁড়ি এবং মহেশতলা থানায় বিষয়টি জানান। যদিও সিসিটিভি ফুটেজে অটোটিকে কোনওভাবে চিহ্নিত করা যায়নি।

বুধবার সকালে অটোচালক শেখ রবিয়াল ফেলে যাওয়া ব্যাগ নিয়ে হাজির হন মহেশতলা থানায়। তিনি বলেন, “এ জিনিস আমার নয় আমি কেন নিয়ে নেব”? তাঁর এই সততার কারণে সুরজিৎ সাহা তাঁকে নগদ ৫০০০ টাকা আর্থিক পুরস্কার দেন এবং মহেশতলা থানার পুলিশ তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন, রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন : কুণাল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...