Friday, April 3, 2026

হিন্দি নিয়ে অমিত শাহর সঙ্গে প্রকাশ্য বিরোধিতায় তামিল বিজেপি সভাপতি

Date:

Share post:

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : হিন্দি ভাষার ব্যবহার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন যে দলের রাজ্য ইউনিট তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার অনুমতি দেবে না। হিন্দি শেখার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করার কয়েকদিন পর দলের মধ্যেই এ নিয়ে বিদ্রোহ মাথাচাড়া দিল। চেন্নাইয়ে বিজেপির রাজ্য পার্টির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় আন্নামালাই বলেছেন “আমাদের যদি কাজ, শিক্ষা বা অন্যান্য উদ্দেশ্যে প্রয়োজন হয় তবে আমরা হিন্দি শিখতে পারি তবে এটি চাপিয়ে দেওয়া যাবে না। আমি সহ আমরা কেউই হিন্দি বলতে পারি না। এখানে এমন কোনো পরিস্থিতি নেই যে আমরা ভারতীয় প্রমাণ করার জন্য কোনো ভাষা শিখতে হবে।” আন্নামালাই দাবি করেছেন যে কংগ্রেস ৪০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি ভাষা ইস্যুতে রাজনীতি করেছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতির খসড়া অনুমোদন করেননি যেখানে হিন্দি প্রধান ভাষা ছিল। বিজেপি নেতা বলেন,”তিনি (মোদি) মন্ত্রিসভার চূড়ান্ত প্রতিবেদন পরীক্ষা করার পরেই ছাড়পত্র দিয়েছেন যা হিন্দিকে একটি ঐচ্ছিক ভাষা করেছে।” অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মন্তব্য,’তামিলকে লিঙ্ক ভাষা করা উচিত’, এ সম্পর্কে প্রশ্নের জবাবে প্রাক্তন আইপিএস অফিসার অন্নামালাই বলেন:”তামিল যদি ভারতের লিঙ্ক ভাষা হয়ে ওঠে, তবে এটি আমাদের সকলের জন্য বড় গর্বের হবে, তবে আমরা কি চেষ্টা করেছি? তামিল ভাষা কি সেই স্থান অর্জন করতে পারবে?

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...