Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল দেউচা পাচামির, আন্দোলন তুলে নেওয়ার আশ্বাস কমিটির

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দেউচা পাচামির খনি প্রকল্পের জট কাটল। বুধবার, মমতা বন্দ্য়োপাধ্যায়কে সঙ্গে আলোচনার পরে আন্দোলনের রাস্তা থেকে সরে আসার কথা জানিয়েছে কমিটি। বুধবার, বীরভূম (Birbhum) জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বীরভূমের দেউচা পাচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য। এই প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। কর্মসংস্থান হবে লক্ষাধিক মানুষের। কিন্তু রাজ্যের উন্নয়নে বাধা দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিরোধীরা। স্থানীয়দের উসকে আন্দোলন শুরু হয়েছে।

যদিও ইতিমধ্যে দেউচা পাচামির জমিদাতাদের নবান্নে ডেকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মাসখানেক আগেই ২০৩ জনকে জমির পাট্টা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে বীরভূম জমি জীবন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই সংগঠনের ৯ প্রতিনিধি এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রতিনিধিরা খুশি। তাঁরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছেন, আপাতত আর আন্দোলন হবে না। এদিনের আলোচনার বিষয়বস্তু নিয়ে এলাকায় ফিরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী তাদের সমস্ত কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ওই আন্দোলনকারীরা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীরা নানাভাবে এই প্রকল্পের বিরোধিতা করছে। তারা চায় না ১ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান হোক। বিরোধী দলগুলি এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের ভুল বোঝাচ্ছে। অভিযোগ, এ বিষয়ে সিপিএম-কংগ্রেস-বিজেপি সব এক।

আরও পড়ুন- Howrah : ছাত্র সংঘর্ষের জেরে উত্তাল কানাইলাল ভট্টাচার্য কলেজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...