Saturday, April 4, 2026

ভুয়ো অধ্যাপকের পরিচয় দিয়ে যুবতীকে প্রতারণা! তারপর যা ঘটলো…

Date:

Share post:

ভুয়ো অধ্যাপকের পরিচয় দিয়ে এক যুবতীকে প্রতারণা।ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। ওই ভুয়ো অধ্যাপকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতীর মা। অভিযোগ, কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। অভিযুক্ত ভুয়ো ওই অধ্যাপকের নাম পলাশ প্রতিম বৈদ্য। বয়স আনুমানিক ৪০ বছর।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের আনন্দপল্লী থেকে অভিযুক্ত পলাশকে গ্রেফতার করে বারুইপুর মহিলা থানার পুলিশ। তার বাড়িতেই ছিলেন যুবতী। তাকেও উদ্ধার করা হয়। পুলিশ জানার চেষ্টা করছে, ভুয়ো অধ্যাপকের সঙ্গে যুবতী নিজের ইচ্ছায় গিয়েছিল, নাকি তাকে অপহরণ করা হয়েছিল।

যুবতীর মা অভিযোগকারী ওই মহিলা পুলিশের কাছে অভিযোগে জানান, পলাশ কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে তাঁর মেয়ের পড়াশুনার দেখভালের দায়িত্ব নেয়। এরপর গত ৭ এপ্রিল থেকে ওই যুবতীর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় যুবতীর মা কলেজে গিয়ে জানতে পারেন, পলাশ প্রতিম বৈদ্য নামে ওই কলেজে কোনও অধ্যাপকই নেই। এমনকী তাঁর মেয়েও গত চার মাস ধরে কলেজে আসেনি।

এরপর।তদন্তে নেমে পুলিশ।জানতে পারে, কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমেই ওই যুবতীর সঙ্গে ভুয়ো অধ্যাপক পলাশের পরিচয়। পলাশ যুবতীকে মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দিয়ে।নিজের বাড়িতে রেখে দেয়।

আরও পড়ুন- Taliban : তালিবানি তান্ডব, খুন প্রায় ৫০০ আফগান আমলা !

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...