Monday, April 6, 2026

হাঁসখালির ঘটনাকে ‘রাজনৈতিক ইস্যু’ করতে মরিয়া বিজেপি,তৈরি হল ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Date:

Share post:

হাঁসখালি কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতেই সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। বগটুইয়ের পর ফের হাঁসখালি কাণ্ডের ‘সত্য উদঘাটনে’ রাতারাতি তৎপর হয়ে উঠেছে তারা। এমনকি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে,পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’।পরিস্থিতি খতিয়ে দেখে এই কমিটি রিপোর্ট দেবে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে। এই ঘটনায় আবারও স্পষ্ট হল, বিরোধীরা ঘটনার আসল সত্য উন্মোচনের নাম করে ‘রাজনৈতিক ইস্যু’ তৈরি করতে চাইছে।

আরও পড়ুনহাঁসখালি কাণ্ডের তদন্তে জেলা পুলিশের কাছে FIR কপি চাইল CBI

কারা রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে?

পাঁচ সদস্যের এই দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। হাঁসখালিতে এসেই কমিটির আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখবেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবেন।


প্রসঙ্গত, হাঁসখালির ঘটনাকে ‘রাজনৈতিক ইস্যু’ করতে ছাড়ছে না বিরোধী দল। তাই তদন্তভার CBI-এর হাতে যেতেই পাঁচ সদস্যের টিম তৈরি করেছে বিজেপি।  ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে গিয়েও নালিশ জানিয়ে এসেছেন। হাঁসখালি কাণ্ড নিয়ে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করেছেন রাজ্যপাল।তারপরই কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...