Tuesday, April 7, 2026

হাইকোর্টের গোলমাল থেকে নারী নির্যাতন- মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, আজই দেখা করার আর্জি

Date:

Share post:

ফের রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। চিঠিতে আজই দেখা করতে চেয়েছেন তিনি। চিঠিটি যথারীতি নিজের টুইটার হ্যান্ডেলে (Tewwter Handle) পোস্ট করেন ধনকড়। সেখানে তিনি লেখেন, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আইনজীবীদের মধ্যে গোলমাল এবং রাজ্যে নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল।

চিঠিতে রাজ্যপাল লেখেন, কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের গোলমাল এবং রাজ্যে পরপর নারী নির্যাতন নিয়ে তিনি উদ্বিগ্ন। “আপনি নিশ্চয়ই মানবেন যে, আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোতা হয়ে যায়।“

রাজ্যপালের সব বিষয়ে মন্তব্য এবং তার টুইট নিয়ে এবার কটাক্ষ করেছে বিজেপি-ই। ধনকড়ের আচরণ গেরুয়া শিবিরের নেতার মতো বলে অভিযোগ তৃণমূল-কংগ্রেস-বামেদের। কিন্তু সেই বিজেপিই ধনকড়ের আচরণে ক্ষুব্ধ। তবে, ফের টুইট করে প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করার আর্জি প্রকাশ করলেন সাংবিধানিক প্রধান। শুধু তাই নয়, আজই দেখা করা ইচ্ছে প্রকাশ করেন তিনি। অথচ নারী নির্যাতনের ঘটনা দ্রুত পদক্ষেপের নির্দেশ আগেই দিয়েছেন মমতা। রং না দেখে একের পর এক গ্রেফতার হচ্ছে। তার পরেও কী কারণে তিনি এই ধরনের চিঠি লিখছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, উত্তর প্রদেশের উন্নাও বা হাথরাসের ঘটনার সময় একটি শব্দও উচ্চারণ করতে দেখা যায়নি ধনকড়কে। অথচ রাজ্যের কোনও ঘটান ঘটলেই তা নিয়ে শোরগোল করে বাংলাকে ছোট করার প্রবণতা রয়েছে তাঁর- অভিযোগ রাজ্যের শাসক-বিরোধী সবার।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...