Sunday, April 5, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ মহিলা, চাঞ্চল্য গোটা এলাকায়

Date:

Share post:

প্রাতঃভ্রমণে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। বুধবার সাতসকালে আচমকাই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে নবদ্বীপ থানার পুলিশ। শ্যুটআউটের কারণ জানার চেষ্টা চালাচ্ছে তারা।

আরও পড়ুন:শেষ মুহূর্তে বাতিল অমিত শাহের বঙ্গ সফর! কারণ নিয়ে ধোঁয়াশা


স্থানীয় সূত্রের খবর,মৃতার নাম রানু বৈরাগ্য। নদীয়ার নবদ্বীপের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। বছর দু আগে তাঁর স্বামী মারা যান। তারপর থেকে ছেলে ও মেয়েকে নিয়েই থাকতেন রানু। সম্প্রতি এক বাড়িতে রান্নার কাজ করতেন। অনান্য দিনের মতো বুধবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। কিন্তু আচমকাই ঘটে যায় অপ্রত্যাশিত বিপদ।

পুলিশ সূত্রের খবর, নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছতেই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মহিলার কানের পাশে গুলি করে দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মহিলা। সাতসকালে এই ঘটনায় স্তম্ভিত সকলেই। সেই সুযোগে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তড়িঘড়ি ওই মহিলাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রানুদেবীকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...