Tuesday, April 7, 2026

যৌন আসক্তি থেকে একাধিক সম্পর্ক,শেষে খুন করে পুলিশের জালে যুবক

Date:

Share post:

যৌন আসক্তি ( Sexual Addiction)থেকে একাধিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন যুবক। এবার খুনও করল নিজের প্রেমিকাকেই। ধৃত যুবকের নাম মিন্টু ওরফে বিক্রম( Bikram)।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ( Rajasthan) করধনি থানা এলাকায়। ওই এলাকার মিন্টু নামের এক যুবক মাস দুয়েক আগে প্রেমিকা রশনিকে(Roshni) খুন করে পালায়। সূত্রের খবর একটা নয় দুটো নয় পঞ্চাশজন মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল মিন্টু। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সময় নিজের আসল পরিচয় গোপন করে ভুয়ো পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাই ছিল মিন্টুর (Mintu)অভিসন্ধি। তাতে সফলও হয় সে। কখনও  বড় সেনা অফিসার,কখনও আয়কর দফতরের অধিকর্তা এইভাবে নিজের পরিচয় দিত এবং মহিলাদের ইমপ্রেস করে মিথ্যে সম্পর্কের জালে জড়াতো । এক জায়গায় খুব বেশিদিন থাকা বিপদজনক তাই বেশিদিন থাকতো না। শখ মিটে গেলেই পগার পার। এইভাবে একে একে পঞ্চাশজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সে। এরপর রশনির সঙ্গে সম্পর্ক হয়। লিভ-ইন(Live-in) করত তাঁরা। রশনি হোটেল কাজ করতো যেটা মিন্টুর (Mintu) একেবারেই পছন্দ ছিলনা। এই নিয়ে একদিন প্রবল বচসা হয় তাঁরই জেরে গলা টিপে রশনিকে(Roshni) খুন করে এবং গা ঢাকা দেয় মিন্টু।

এর মাসদুয়েকের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে সে। জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে নেয়। জেরায় পুলিশ জানতে পারে এটাই তাঁর প্রথম খুন নয় এর আগেও আর একজন মহিলাকে খুন করেছিল মিন্টু যাকে খুন করে ট্রেন লাইনে ফেলে দেয় সে।পুলিশের হেফাজতে থাকা মিন্টুকে মানসিক বিকারগ্রস্ত না ভাবার কোনও কারণ তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা গেছে।

স্কুলে শিক্ষকদের মোবাইল ব্যবহারে কড়া পদক্ষেপ রাজ্যের 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...