Saturday, April 4, 2026

রাশিয়াকে সমর্থনের মাশুল, জি ৭ থেকে বাদ ভারত!

Date:

Share post:

রাশিয়ার পাশে থাকার মাশুল! জি ৭ বৈঠক থেকে বাদ পড়তে চলেছে ভারত। আগামী জুন মাসে জার্মানিতে মিউনিখের বাভারিয়ায় ওই বৈঠক হওয়ার কথা। জার্মানির পক্ষ থেকে ইতিমধ্যেই সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার কাছে আমন্ত্রণ চলে গিয়েছে। কিন্তু বাদ পড়ে গিয়েছে ভারত। শুধু তাই  নয়।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে ভারতকে সম্ভবত জি -৭  বৈঠক থেকে বাদই দেওয়া হতে পরে। ইউক্রেনের উপরে রাশিয়ার আগ্রাসী হামলার ঘটনার পরেও  এখনও পর্যন্ত রাশিয়ার উপরে কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার   বিরুদ্ধে ভোটদান থেকেও বিরত ছিল ভারত। ফলে আমেরিকা, জার্মানিসহ  একাধিক পশ্চিমি দেশ ভারতের এই পদক্ষেপে যারপরনাই অসন্তুষ্ট। আর তার প্রভাব পড়তে চলেছে জি ৭ বৈঠকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...